25 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল


বিএনএ, ডেস্ক : আপিলে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় ১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জনের মুক্তিবার্তা/গেজেট বাতিল করে গত ১৪ জুন গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

লাল মুক্তিবার্তা/গেজেট বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন- গাজীপুর শ্রীপুরের মো. আ. বাতেন মুন্সী, কে এইচ নাজির আহমেদ মুক্তার ও মো. আ. কাদির মণ্ডল; গাজীপুর সদরের মো. মোফাজ্জল হোসেন, মতিউর রহমান ও মো. নুরুল হক; গাজীপুরের কাপাসিয়ার মো. জমির আলী, মো. সুলতান উদ্দিন, মো. রেহান উদ্দিন।

এছাড়া কিশোরগঞ্জ করিমগঞ্জের মো. আবু বাক্কার ছিদ্দিক; নরসিংদীর বেলাবোর নুরুল হক, পলাশের মো. কামরুল হোসেন মোল্লা ও মেজবাহ উদ্দিন সিকদার, মনোহরদীর মো. হারুন মিয়া এবং হবিগঞ্জ নবীগঞ্জের মো. সিরাজুল ইসলাম খানের মুক্তিযোদ্ধা গেজেট ও লাল মুক্তিবার্তা বাতিল করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন