30 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » যানজট কমাতে গাজীপুর-ঢাকা রুটে ৩ ট্রেন

যানজট কমাতে গাজীপুর-ঢাকা রুটে ৩ ট্রেন

চট্টগ্রাম-দোহাজারী রুটে শনিবার থেকে চলবে ডেমু ট্রেন

বিএনএ, গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে যানজট এড়াতে রোববার (২০ জুন) থেকে গাজীপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (২০ জুন) সকাল সোয়া ৭টায় জয়দেবপুর জংশন থেকে কমলাপুরের উদ্দেশ‌্যে ছেড়ে যায় তুরাগ এক্সপ্রেস। জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম এই তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্য থেকে কমিউটার ট্রেন তিনটি চলবে। প্রতিদিন গাজীপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে আর ঢাকা থেকে ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।

স্থানীয়রা জানান, গাজীপুর-২ আসনের সাংসদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশ অনুযায়ী সকালে তুরাগ এক্সপ্রেস ও টাঙ্গাইল কমিউটার ছেড়ে গেছে। বিকেলে কালিয়াকৈর কমিউটার চলবে। এছাড়াও সাধারণ দিনে যে সব ট্রেন চলাচল করতো সেগুলো চলাচল করছে।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ‘যানজটে নাকাল গাজীপুরবাসীর দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে এ ট্রেন সার্ভিস চালু হওয়ায় গাজীপুরবাসী রেলমন্ত্রী, যুবও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।’

এদিকে, স্পেশাল ট্রেন চলায় স্বস্তিতে আছেন নগরবাসী। শিমুলতলী এলাকার ফজলে রাব্বি বলেন, যানজটের কারণে অসুবিধায় আছি। প্রতিদিন ঢাকার আহমেদবাগ যেতে হয়। স্পেশাল ট্রেন চলা শুরু হওয়া আমার জন্য খুশির সংবাদ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা