33 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - মে ২০, ২০২৬
Bnanews24.com
Home » লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার রায়, ৪ জনের মৃত্যুদণ্ড

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার রায়, ৪ জনের মৃত্যুদণ্ড


বিএনএ,কক্সবাজার:চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী,গত বছরের ২৩ সেপ্টেম্বর চকরিয়া পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর রাত সাড়ে ৩টার দিকে লেফটেন্যান্ট নির্জনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।

অভিযান চলাকালে এক ডাকাতকে আটক করলে অন্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হলে গুরুতর আহত হন লেফটেন্যান্ট নির্জন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ