18 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

কক্সবাজারে দেয়াল ধসে পথচারীর মৃত্যু


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁওয়ে  ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে নুরুল হুদা (৪৫) প্রকাশ পুতু নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাজারের দক্ষিণ পাশে এঘটনাটি ঘটে।

নিহত নুরুল হুদা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত আসাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানায়, ওই স্থানে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেয়াল ছিল৷ ঘটনাস্থলের পাশে একটি সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছিল নিহত নুরুল হুদা ও আহত অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি। এসময় হঠাৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান নুরুল হুদা।পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অপর জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা