29 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডলারের বিপরীতে শক্তিশালী অবস্থানে রুবল

ডলারের বিপরীতে শক্তিশালী অবস্থানে রুবল


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার মুদ্রা রুবল চার বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া ইউরোর বিপরীতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল।

রাশিয়ার মুদ্রা তহবিল নিয়ন্ত্রণ, রুবলে বিদেশি কোম্পানিগুলোর গ্যাসের মূল্য পরিশোধ এবং বকেয়া কর্পোরেট ট্যাক্স পরিশোধের চাপ বৃদ্ধির কারণে রুশ মুদ্রা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

মস্কো এক্সচেঞ্জের তথ্য অনুসারে, শুক্রবার (২০ মে) গ্রীনিচ সময় অনুযায়ী ৮টা ১৩ মিনিটে প্রতি ডলারের বিপরীতে ৫৭ দশমিক ৬৭ রুবলে বিক্রি হয়েছে। ২০১৮ সালের মার্চ মাসের পরে এই প্রথম ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা এত বেশি শক্তিশালী হলো।

এছাড়া ইউরোর বিপরীতে রুবল শতকরা ৫ ভাগ শক্তি অর্জন করেছে। এর ফলে রাশিয়ার মুদ্রাবাজারে প্রতি ইউরো বিক্রি হচ্ছে ৬০ রুবলে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয়া সত্বেও ডলার এবং ইউরো মুদ্রার বিপরীতে রুবল শক্তিশালী হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী