29 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » অনেক হয়েছে, ফিলিস্তিনকে মুক্ত করো : জামাল ভূঁইয়া

অনেক হয়েছে, ফিলিস্তিনকে মুক্ত করো : জামাল ভূঁইয়া

অনেক হয়েছে, ফিলিস্তিনকে মুক্ত করো : জামাল ভূঁইয়া

বিএনএ ডেস্ক : ফিলিস্তিনে চলমান ইসরায়েলি সহিংসতায় বসে নেই বাংলাদেশের ক্রিকেটার-ফুটবলাররাও। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেনসহ আরও অনেকেই নিজেদের সমর্থন জানিয়েছেন।এবার এতে যোগ দিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ফিলিস্তিনের মানুষের ওপর করা নির্যাতনের একটি পোস্টার আপলোড করে জামাল লিখেছেন, ‘ফিলিস্তিনকে মুক্ত করো। অনেক হয়েছে এবার।’ তার পোস্টারে লেখা রয়েছে, ‘তাদের সাহায্য করতে আরও হাত লাগবে, তাদের জন্য দোয়া করতে আরও হাত লাগবে।’

উল্লেখ্য, গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও ট্যাংক হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ২২০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ