28 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে করোনায় মৃত্যু কমেছে

ভারতে করোনায় মৃত্যু কমেছে

বিশ্বে করোনায় একদিনে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারতে টানা চারদিন দৈনিক মৃত্যু চার হাজারের বেশি ছিল।  সেটি কমে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৪ জনের প্রাণহানি হয়েছে।  এ নিয়ে ২ লাখ ৮৭ হাজার ১২২ জনের প্রাণ কেড়ে নিল সর্বনাশা এই মহামারি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই পরিসংখ্যান জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২ লাখ ৭৬ হাজার ১১০ জনের দেহে।  মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৪৪০ জনে।  গত তিন দিন ধরে সংক্রমণ তিন লাখের নিচে নেমে এসেছে।

গত চার দিন ধরে ভারতে দৈনিক মৃত্যু চার হাজারের ঘরে।  বুধবার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ে দক্ষিণ এশিয়ার দেশটি।  এদিন সাড়ে চার হাজার প্রাণহানি ঘটে করোনায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩