27 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে

আজ খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে

আজ খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে

বিএনএ, ডেস্ক: আজ খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে । দিনটি উপলক্ষ্যে সকাল থেকেই রাজধানীর হোলি রোজারি চার্চে কয়েকদফায় প্রার্থনা হয়। তাতে হিংসা-বিদ্বেষ-সহিংসতা থেকে দূরে থাকার প্রার্থনা করা হয়।
রোববার (২০ এপ্রিল) খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন।

খ্রিষ্টান ধর্মমতে, যীশু খ্রিষ্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। পাপমুক্ত করেন মানব সমাজকে। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী যীশু খ্রিষ্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। বিশ্বাস করা হয়, মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার যিশুখ্রিস্টের পুনরুত্থান হয়।

দিবসটি উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বাংলাদেশের সুখ-সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা এবং একইসাথে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যেও বিশেষ প্রার্থনা করা হয়।

ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিষ্টান ভাইবোন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

দিনটি উপলক্ষে আজ সকালে মিরপুর ১০ নম্বরে ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করবেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। এরপর প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হবে। দেশ ও জাতির মঙ্গল কামনায় হবে বিশেষ প্রার্থনা। এ ছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশনসহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা