24 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শিল্পী সমিতির নির্বাচন: বিজয়ের হাসি হাসলেন মিশা-ডিপজল

শিল্পী সমিতির নির্বাচন: বিজয়ের হাসি হাসলেন মিশা-ডিপজল

ডিপজল

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। এবার মাহমুদ কলিকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

শুক্রবার (১৯ এপ্রিল) চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গনে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৬টা পর্যন্ত। ভোটগ্রহণের পর ভোট গণনা শুরু হয় রাত আটটায়। রাতভর গণনা শেষে সকাল পৌনে ৭টার দিকে দিকে প্রাথমিকভাবে ভোট ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

তিনি জানান,এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৭৫ জন।

অন্যপদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মাসুম পারভেজ রবেল, সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুল ইমন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মিশা-ডিপজল পরিষদ থেকে ৯ জন। তারা হলেন সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর , নানা শাহ , রত্না কবির ও চুন্নু। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ও সনি রহমান নির্বাচিত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে