28 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে চাঁদ দেখা গেছে; ঈদুল ফিতর শুক্রবার

সৌদি আরবে চাঁদ দেখা গেছে; ঈদুল ফিতর শুক্রবার

সৌদি আরবে চাঁদ দেখা গেছে; ঈদ শুক্রবার

বিএনএ: সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আজ শুক্রবার।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে বলে জানায়, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ঈদুল ফিতরের ছুটি ২১ এপ্রিল থেকে শুরু হবে। ছুটি থাকবে চারদিন। আগামী ২৫ এপ্রিল থেকে নিয়মিত সময়ে কাজ শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এদিকে, বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত ৮টি দেশ। এই দেশগুলো হলো-ওমান, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে।

আজ (শুক্রবার) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি আজই শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদ্‌যাপন করবেন বাংলাদেশের মানুষ।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা