28 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন 

কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন 


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় মো. ইমরান নামে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নম্বর-১ এ শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।দণ্ডিত আসামি ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার আব্দুল গণির ছেলে।

রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিয়া সুলতানা শারমিন।

রাষ্ট্রপক্ষের এ পিপি অ্যাডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯(১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে।

অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে। ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু