28 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় করোনায় জাপান প্রবাসীর মৃত্যু

লোহাগাড়ায় করোনায় জাপান প্রবাসীর মৃত্যু

লোহাগাড়ায় করোনায় জাপান প্রবাসীর মৃত্যু

বিএনএ, লোহাগাড়া: চট্টগ্রােেম লোহাগাড়ায় করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ শাহ আলম (৫০) নামে জাপান প্রবাসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহ আলম উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কলাউজান রাজা মিয়া চেয়ারম্যান বাড়ির মৃত নজু মিয়ার পুত্র ও ৩ সন্তানের জনক। ।

নিহতের নিকটাত্মীয় মোহাম্মদ আলাউদ্দিন জানান, ১৫ দিন পূর্বে তিনি জাপান থেকে দেশে আসেন। কয়েকদিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন মোহাম্মদ শাহ আলম। অবস্থার অবনতি হলে তাকে প্রায় ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবদুর রহমান মানিক (৩৬) নামে লোহাগাড়ার এক যুবক নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিএনএ/রায়হান , ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা