29 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভাস্বর চট্টোপাধ্যায় যে কারণে রোজা রাখেন

ভাস্বর চট্টোপাধ্যায় যে কারণে রোজা রাখেন

ভাস্বর চট্টোপাধ্যায় যে কারণে রোজা রাখেন

বিএনএ ডেস্ক : রমজানে রোজা রাখেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। পুরো একমাস জুড়ে অর্থাৎ আগামী ১২ মে পর্যন্ত রোজা রাখবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

সোমবার (১৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। কিন্তু কেন রোজা রাখছেন এমন প্রশ্নের উত্তরে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, মন থেকে চাই যে হিন্দু-মুসলিম এক হোক। একসঙ্গে সবাই সব পর্ব মানুন।

ভাস্বর চট্টোপাধ্যায় তার প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের জন্য।

তিনি বলেন, ‘আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার আছেন যারা রোজা রেখে দিনের পর দিন কাজ করছেন। আমি না হয় আমার মতো করে ওদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম!’

অনেক দিন ধরেই কাশ্মীরী ভাষা শিখছেন এ অভিনেতা। সম্প্রতি, নেটদুনিয়ায় সে ভাষায় রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। গান গেয়েছেন কাশ্মীরী ভাষায়। যা শুনে আপ্লুত সেখানকার বিখ্যাত শিল্পী ইশফাক কাওয়া।
লোকনাথ বাবা নিজেও কোরআন পাঠ করতেন এ কথা উল্লেখ করে অভিনেতা বললেন, ‘লোকনাথ বাবার এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল। তার থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ’।

এ অভিনেতা বলেন, ‘দেশভাগ আমায় বরাবর কষ্ট দেয়’। এই অনুভূতি থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্বের অবসান চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্প্রতি টুইটও করেছেন তিনি।
বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত