22 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বিএনপির ৫৪ নেতাকর্মী আটক

রাজধানীতে বিএনপির ৫৪ নেতাকর্মী আটক


বিএনএ, ঢাকা : রাজধানীর বনানী ক্লাবে অভিযান চালিয়ে গোপন বৈঠককালে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২০ মার্চ) ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রেজাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এস এম রেজাউল হক বলেন, রোববার (১৯ মার্চ) রাত ১টার দিকে বনানী ক্লাবে বিএনপির ৫৪ নেতাকর্মী গোপনে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছে- এমন খবর পেয়ে ডিবি তাদের আটক করে। অভিযানে ডিবির সঙ্গে বনানী থানা পুলিশও ছিল।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগরের বিএনপি নেতা মমিন আলী ও আবদুল কুদ্দুস ধীরনসহ ৫৪ জন রয়েছেন। দলীয় কার্যক্রম বেগবান করতে মমিন আলী মুন্সিগঞ্জ-১ আসনের ১৪ ইউনিয়নের স্থানীয় সব প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভাসহ নৈশভোজের আয়োজন করেছিলেন। ওই সময় তাদের আটক করা হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!