22 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৩তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। পরে উপাচার্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে ১৭টি হল টিমের প্রায় একশত পচাত্তর জন প্রতিযোগী অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী হলের প্রাধ্যক্ষগণ নিজ নিজ দলের পতাকা উত্তোলন করেন। এরপর কৃতি খেলোয়াড় সোহান ও তামান্না মশাল প্রজ্জ্বালন করেন।

অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, অ্যাথলেটিকস এন্ড অ্যাকুয়াটিকস সাব-কমিটির সভাপতি বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. সাহেদ জামান, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতি, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/ সাকিব, বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!