23 C
আবহাওয়া
২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে অপহৃত যুবক উদ্ধার

কক্সবাজারে অপহৃত যুবক উদ্ধার

কক্সবাজারে অপহৃত যুবক উদ্ধার

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের কলাতলী থেকে অপহৃত এক যুবককে দুদিন পর উদ্ধার করেছে র‍্যাব। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় খুরুশকুল নয়াপাড়ায় থেকে তাকে উদ্ধার করা হয়। র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. শামসুল আলম খান জানান, মো. হোসেন নামের এক বৃদ্ধ র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

অভিযোগে তিনি জানান, তার মেয়ের জামাই আশরাফ আলী (২৪) শনিবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলাতলী হতে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন বিকেল ৪টার দিকে একটি নম্বর হতে ভিকটিমের শ্বশুর হোসেনের মোবাইলে কল করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে ভিকটিমকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখায়।

তিনি আরও জানান, অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে র‍্যাব। পরে সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকুল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

বিএনএ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!