24 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

নুসরাত

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগে ছিলেন উপস্থাপিকা। এখন মাঝে মধ্যে উপস্থাপনায় দেখা গেলেও সিনেমায় অভিনয়েই বেশি সময় দেন তিনি। এ অভিনেত্রী গানও করেন। এখন পর্যন্ত তার তিনটি গানচিত্র প্রকাশ পেয়েছে। এর সবই আলোচিত হয়।

২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে বাণিজ্যিক ঘরানার গানে প্রথম আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। এরপর ২০২০ ও ২০২১ সালে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’।

আসছে ঈদুল ফিতরে এ অভিনেত্রী গায়িকা হিসাবে চতুর্থবার হাজির হচ্ছেন দর্শক শ্রোতাদের সামনে। নতুন গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’। এবারের ঈদ উৎসবে প্রকাশ পাবে গানটি। বাঁধনের লেখা এ গানটির সংগীতায়োজন করেছেন বলিউডের র‌্যাপার মুমজি স্ট্রেঞ্জার।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, নতুন এ গানটি বেশ আনন্দের সঙ্গে করেছি। আমার আগের তিনটি গানের মতো এটিও বেশ মজার। আমার বিশ্বাস এটি সবার পছন্দ হবে।

তিনি জানান, এরই মধ্যে শেষ হয়েছে গানটির ভিডিওচিত্রের শুটিং। বাবা যাদবের কোরিওগ্রাফিতে ভিডিওতে অংশ নিয়েছেন ফারিয়া ও মুমজি। গানটি প্রকাশ করবে ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস।

অন্যদিকে নুসরাত ফারিয়া অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে