23 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কল্যাণপুর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

কল্যাণপুর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট


বিএনএ, ঢাকা: রাজধানীর কল্যাণপুরে ৯নং বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

রোববার (২০ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক  বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরপরই তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন লাগার সংবাদ আসে রাত ৮টা ৫০ মিনিটে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় রাত ৯ টায়। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে। বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার