29 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » উন্নত কল্যাণরাষ্ট্রের পথে বাংলাদেশ -ড. হাছান মাহমুদ

উন্নত কল্যাণরাষ্ট্রের পথে বাংলাদেশ -ড. হাছান মাহমুদ

উন্নত কল্যাণরাষ্ট্রের পথে বাংলাদেশ -ড. হাছান মাহমুদ

বিএনএ, ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ যেমন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, তেমনি ২০৪১ সাল নাগাদ একটি উন্নত কল্যাণরাষ্ট্রে পরিণত হবার পথে আমরা এগিয়ে চলছি এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন সম্ভব ।
ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে শুক্রবার রাতে রাজধানীতে শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইওসেফ ইসা আল দুলাইহান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এবং বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এনং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
ড. হাছান বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে যেখানে পৃথিবীর মাত্র হাতে গোণা ক’টি দেশ ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ তাদের মধ্যে তৃতীয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলা সক্ষমতায় আমরা দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে ২০ তম।

বিশ্বে জনপ্রতি সর্বনিম্ন জমির দেশ বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সমগ্র নিশ্বের পাশাপাশি বিশ্ব খাদ্য সংস্থাকেও তাক লাগিয়ে দিয়েছে, স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী হাছান মাহমুদ এসময় এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের জনগণ, যুদ্ধে প্রাণদানকারী সেনাসদস্য ও সরকারের অবদানকে চিরঞ্জীব বলে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতা দিয়েছেন বলেন তিনি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট