31 C
আবহাওয়া
৬:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকা আজ

জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকা আজ

জিল্লুর

বিএনএ ডেস্ক, ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের আজকের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

জিল্লুর রহমান পাঁচটি পৃথক মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দিনটি উপলক্ষে প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জিল্লুর রহমানের জন্ম কিশোরগঞ্জের ভৈরবে ১৯২৯ সালের ৯ মার্চ। তিনি ওয়ান ইলেভেনের সময় দলকে ঐক্যবদ্ধ রাখতে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেফতার হলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও স্বাধীনতার পর তিনি তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

তার সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী