28 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল


বিএনএ, ঢাকা : পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশে জুমার নামাজের সময় মসজিদগুলোতে ছিলো মুসল্লিদের উপচে পড়া ভিড়।

মূলত মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। আর তাই রমজানের জুমার জামাতে অন্য সময়ের চেয়ে মুসল্লিদের অংশগ্রহণও দেখা যায় কয়েকগুণ বেশি।
রাজধানী অন্যতম বৃহৎ জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে।

বেলা সোয়া ১২টার পর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদে। এসময় দূর-দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় সিঁড়ি ও রাস্তায় দাঁড়িয়েও নামাজ আদায় করেন অনেকে।

উল্লেখ্য, জুমার নামাজ শেষে দেশ ও মানুষের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু