27 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » অপারেশন ডেভিল হান্ট: ১২তম দিনে গ্রেপ্তার ৪৯২

অপারেশন ডেভিল হান্ট: ১২তম দিনে গ্রেপ্তার ৪৯২

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৩৪৩

বিএনএ, ঢাকা : সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই সময়ে অন্যান্য অভিযানে গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৭৫২ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৪৯২ জনকে। এছাড়াও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত সারাদেশে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় গ্রেপ্তারদের থেকে দুইটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় এ অভিযান।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ