25 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ


বিএনএ, ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

ফেব্রুয়ারি ২ তারিখে দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩। তিন বিভাগের ২২ জেলা মোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬০৩, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭। গত ২০ মার্চ ২০২৩ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা