25 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩

ফেনীতে চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের অভিযানে ফেনী থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব ৭। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন- পূর্ব ছাগলনাইয়া গ্রামের আ. মালেকের ছেলে মো.মোজাম্মেল হোসেন (৩০), ছাগলনাইয়া থানাধীন পূর্ব মধুগ্রামের আবুল বাশারের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং খাগড়াছড়ির মানিকছড়ি থানার বড়ডলু গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর ছেলে শাহ আলম পাটোয়ারী (২৭)।

র‌্যাবের তথ্য থেকে জানা যায়, আসামিরা ভারত থেকে অবৈধ ভাবে কাভার্ডভ্যানের মালামাল বহন করার জায়গায় ২৫ টি চটের বস্তার ভিতর চোরাইকৃত ১হাজার ৭শ ৮৫ পিস ভারতীয় শাড়ি নিয়ে ফেনী জেলার ছাগলনাইয়া থেকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দিয়ে ঢাকায় যাচ্ছিল। এরপর র‌্যাব তাদের গ্রেপ্তার করে এবং চোরাই মালামাল বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে চোরাইকৃত ভারতীয় শাড়ি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা