31 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া


বিএনএ, বিশ্বডেস্ক : উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরর জবাবে যৌথ মহড়া চালিয়েছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। রোববার (১৮ ফেব্রুয়ারি) চালানো মহড়ায় আমেরিকার কৌশলগত বোমারু বিমান অংশ নেয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিপস অফ স্টাফ বলেন, মহড়ায় দক্ষিণ কোরিয়ার এফ-৩৫, এফ-১৫ এবং আমেরিকার এফ-১৬ জঙ্গিবিমান অংশ নেয় এবং সেগুলো আমেরিকার বি-ওয়ান বি বোমারু বিমানকে স্কট করে নিয়ে যায়।‌ এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা এবং যুদ্ধের প্রস্তুতি ফুটে উঠেছে বলে সিউল মনে করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, যৌথ এই মহড়া যুদ্ধ সক্ষমতাকে জোরদার করেছে এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রক্ষায় আমেরিকার প্রতিশ্রুতি নতুন করে প্রকাশ পেয়েছে।

এর আগে উত্তর কোরিয়া পূর্ব উপকূলে তার দীর্ঘ পাল্লার হোসাং-১৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বুধবার থেকে বিমান মহড়ায় নামবে বলে কথা ছিল। উত্তর কোরিয়া ওই মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শনিবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার