28.3 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ১৭ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

১৭ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার

বিএনএ, ঢাকা : ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।  রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, এই মাসে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ডলার বা ৬৬২ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় ২০০ কোটি ডলার প্রবাসী আয় আসবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৫ কোটি ৮৩ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এতে সাম্প্রতিক সময়ে বৈধ পথে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ২০২২-২৩ অর্থবছরের অষ্টম মাসে বৈদেশিক আয় বেড়েছে। আসন্ন দুটি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহায় রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ