20 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের ঢালে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোশারফ হোসেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর গ্রামের মৃত হারুন-অর-রশিদের ছেলে। বর্তমানে তিনি গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা শাহ জামাল জানান, যাত্রাবাড়ির সায়েদাবাদ ফ্লাইওভারের ঢালে মোশারফ হোসেনকে ছিনতাইকারিরা ঘিরে ধরে। তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য চেষ্টা করে তারা একপর্যায়ে ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করলে গুরুতর আহত হন। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় মোশারফকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা