26 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ২১ ফেব্রুয়ারি নিয়ে নাশকতার সম্ভাবনা নেই

২১ ফেব্রুয়ারি নিয়ে নাশকতার সম্ভাবনা নেই

২১ ফেব্রুয়ারি নিয়ে নাশকতার সম্ভাবনা নেই

বিএনএ, ঢাকা : ২১ ফেব্রুয়ারিকে ঘিরে প্রশাসন কঠোর সতর্কতায় রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ ফেব্রুয়ারিকে ঘিরে কোনো নাশকতার সম্ভাবনা নেই। নেয়া হয়ে কঠোর সতর্কতা। এ বিষয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশ স্কুলের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা যাতে পথভ্রষ্ঠ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুম বাংলাদেশের সভাপতি রুহুল আমিন সেলিম। স্বাগত বক্তব্য রাখেন জুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রকৌশলী খালেদ হুসাইন, প্রধান পৃষ্ঠপোষক মনিরুজ্জামান, সহসভাপতি জেরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে জুম বাংলাদেশের শুভাকাঙ্খী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এসটি শাহীন প্রধান। পরে বিভিন্ন শাখার শিশু ও সমন্বয়কদের হাতে শিক্ষাসামগ্রী ও পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!