23 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২৪ লাখ ৬২ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২৪ লাখ ৬২ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৬ লাখ ১১ হাজার ছাড়াল

বিএনএ, বিশ্ব ডেস্ক : প্রাণঘাতি করোনার মৃত্যুর মিছিলে এখনো যোগ হচ্ছে হাজারো মানুষ। কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা এই ভাইরাসের ছোবল থেকে। করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ১২ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ৬২ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৭০৩ জনের। সুস্থ হয়েছেন ৮ কোটি ৬১ লাখ ১১ হাজার ৪২৮ জন।

করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮১৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ৭৪৬ জনের।

মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮১ হাজার ৬৯৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৯৫৫ জনের।

মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৭ লাখ ৬ হাজার ৭৭৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ২৪০ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৩৯ হাজার ৩১ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮২ হাজার ৩৯৬ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ৯৫ হাজার ২৬৯ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৯ হাজার ৯২০ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা