বিএনএ, ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী ২৬ জানুয়ারি ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার এ মামলা ঘোষণা করার কথা ছিল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ মামলার রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন।
এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আমরা দুঃখিত। রায় প্রস্তুত হয়নি। আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।’
বিএনএ/ ওজি
![]()

