23 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: মেডিকেল শিক্ষার্থী

মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: মেডিকেল শিক্ষার্থী

মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: মেডিকেল শিক্ষার্থী

বিএনএ, ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্যে বাতিলসহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এছাড়া, পরীক্ষা পদ্ধতি বাতিলসহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা। এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন।

মেডিকেলে কোনো মুক্তিযুদ্ধ কোটা শিক্ষার্থীরা চান না উল্লেখ করে বলেন, পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। পরীক্ষার পর উত্তরসহ ফলাফল প্রকাশের দাবি করেন শিক্ষার্থীরা।

সূত্র জানায়, মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকুরিসহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান।

বর্তমানে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২ শতাংশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা