31 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে বাবর

হাসপাতালে বাবর


বিএনএ, ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।

তার ব্যক্তিগত সহকারী মো. হায়দার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

১৬ জানুয়ারি লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হন। দীর্ঘ ১৭ বছর পর ওই দিন তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।

২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হয়েছিলেন বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম