25 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে অস্ত্রসহ গ্রেফতার ৩

রামুতে অস্ত্রসহ গ্রেফতার ৩


বিএনএ, কক্সবাজার : রামুর ঈদগড় এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি শর্ট গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ ৪ রাউন্ড গুলি ,একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ঈদগড় বাজার সংলগ্ন এলাকায় এ  অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়ার মালুমঘাটের ডোমখালী এলাকার ফরিদুল আলমের ছেলে সালাউদ্দিন (২৪), ঈদগাঁও কালিরছড়া এলাকার আব্দুল গণির ছেলে জিয়াউল হক জিকু (২৬), বান্দরবান জেলার লামার হাতিরছড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে গর্জনিয়া থেকে মোটরসাইকেল নিয়ে তিনজন ব্যক্তি অস্ত্র নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে । উক্ত সংবাদের ভিত্তিতে ঈদগড় বাজার সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ওসি জানান, গ্রেফতার আসামীরা কুখ্যাত ডাকাত বলে স্থানীয় ভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

বিএনএ/ শাহীন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!