25 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক কারবারি ও ১৬ মামলার আসামি ফাতেমা বেগম ফতুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

তিনি বলেন, পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-৬, বাসা-১৫ বাউনিয়াবাধ এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি ফাতেমা বেগম ওরফে ফতুসহ তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের কাছে গোপন তথ্য আসে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-০৬, বাসা-১৫ বাউনিয়াবাধ, আবুল হোসেনের বাড়ির গেইটের সামনের গলি রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের দুইটি টিম ঘটনা স্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মহিলা পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। সে সময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করলে তাদের দুইজনের কাছ থেকে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ফাতেমা বেগম ওরফে ফতুর বিরুদ্ধে আগেরও ১৬টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন একাধিকবার। প্রতিবারই জামিনে বের হয়ে এসে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের