20 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাস চাপায় শিশুর মৃত্যু

বাস চাপায় শিশুর মৃত্যু

বাসের চাপায় শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মগবাজারে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের চাপা পড়ে রাকিব (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হারুন অর রশিদ বলেন, সে রাস্তায় মাস্ক বিক্রি করে। আজমেরী পরিবহনের দুটি বাসের মধ্যে চাপা পড়ে সে। আমি তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক (অপারেশন) ফজলুর রহমান বলেন, আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। চালক পালিয়ে গেলেও বাস দুটি জব্দ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, মগবাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা