33 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সরকারি টাকা আত্মসাৎ : কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তা কারাগারে

সরকারি টাকা আত্মসাৎ : কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তা কারাগারে

সরকারি টাকা আত্মসাৎ : কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তা কারাগারে

বিএনএ,চট্টগ্রাম : সরকারি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন-চট্টগ্রাম কাস্টম হাউসের বরখাস্ত হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) (সেকশন-বি) মো. রবিউল ইসলাম মোল্লা ও অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা (আরও) নাসিরউদ্দিন মাহমুদ।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিল তারা। তাদের জামিন নামঞ্জুর করে ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। আজ সকালে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে  শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত : ২০১৬ সালের নভেম্বরে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি করে রয়েল ট্রেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। শুল্কায়ন ও পণ্য ছাড়ের জন্য দায়িত্ব দেওয়া হয় নেপচুন ট্রেডিং এজেন্সি ও বনলতা শিপিং এজেন্সিকে। রিয়ম অনুসারে কায়িক পরীক্ষা ও যথাযথ শুল্কায়ন না করে  খালাস করা হয় পণ্যগুলো। দীর্ঘ তদন্তের পর ওই ঘটনায় ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। ২০২১ সালের ২৪ নভেম্বর দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক আবু সাঈদ বাদী হয়ে এ মামলা করেন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর