23 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত


বিএনএ, বিশ্বডেস্ক: কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী মুরাত বেকতানভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। বুধবার (১৯ জানুয়ারি) প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মধ্য এশিয়ার বৃহত্তম দেশটি তার স্বাধীনতার ৩০ বছরের মধ্যে সম্প্রতি সবচেয়ে বাজে অস্থিরতার মুখোমুখি হয়। এই অস্থির সময়ে নেতৃত্ব প্রদর্শন ও যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী মুরাত বেকতানভকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটি সম্প্রতি সবচেয়ে বাজে অস্থিরতার মুখোমুখি হয়। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোকে কেন্দ্র করে ১ জানুয়ারি কাজাখস্তানে আন্দোলনের সূত্রপাত হয়। একপর্যায়ে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। সহিংস বিক্ষোভের মুখে দেশটির সরকার পদত্যাগ করে। দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা।

বিক্ষোভ মোকাবিলায় প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট রুশ নেতৃত্বাধীন জোটের সেনাদের সহযোগিতা চাইতে বাধ্য হন। তার অনুরোধে কাজাখস্তানে রুশ সেনারা যান।

কাজাখস্তানে সহিংস বিক্ষোভে অন্তত ২২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। গ্রেপ্তার করা হয়েছে হাজারো মানুষকে।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখস্তানে অভূতপূর্ব এই অস্থিরতার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তার ক্ষমতাকে সুসংহত করতে নানা পদক্ষেপ নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে মুরাতকে বরখাস্ত করার ঘটনাটি এ পদক্ষেপেরই অংশ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে