27.3 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেল ম্যানচেস্টার

ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেল ম্যানচেস্টার

ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেল ম্যানচেস্টার

বিএনএ ক্রীড়া ডেস্ক:   ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলের ব্যাবধানে হারিয়েছে তারা। গোলের দেখা পেয়েছেন ইউনাইটেডের তিন স্ট্রাইকার। তবে গোল পাননি তাদের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ ছাড়তে হয় পানসে মুখে।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রেন্টফোর্ড। আক্রমণভাগের ব্যর্থতায় লিড পায়নি দলটি। গোলশূন্য বিরতির পর ক্রসবারে প্রতিহত হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর হেড। ৫৫ মিনিটে ডেডলক ভাঙ্গেন অ্যান্থনি ইয়েলাংয়ার। মিনিট সাতেকের মাথায় পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড।

৭৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বদলি ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। শেষ দিকে আইভ্যান টনির গোলে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি ব্রেন্টফোর্ড। এই জয়ের ফলে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ওঠে এসেছে ম্যানইউ।২২ জানুয়ারি নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হ্যামকে আতিথেয়তা দেবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

এদিকে, আরেক ম্যাচে ঘরের মাঠে দারুণ শুরু করে লেস্টার সিটি। ম্যাচের ২৪ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে লিড নেয় দলটি। প্রথমার্ধের শেষ দিকে হ্যারি কেইনের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম হটস্পার।

বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে জেমস মেডিসনের গোলে আবারও এগিয়ে যায় লেস্টার। তবে শেষ মুহূর্তের রোমাঞ্চে ম্যাচ জমিয়ে তোলেন ডাচ ফরোয়ার্ড স্টিভেন বারউইন। ইনজুরি সময়ের শেষ দুই মিনিটে পরপর তার দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে স্পার্স।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ