27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় যোগ দিলেন কানাডার নতুন হাইকমিশনার

ঢাকায় যোগ দিলেন কানাডার নতুন হাইকমিশনার

নিকোলাস

বিএনএ ডেস্ক, ঢাকা: কানাডার নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় যোগ দিয়েছেন লিলি নিকোলস। বুধবার (১৯ জানুয়ারি) কানাডার নতুন হাইকমিশনার টুইটারে এ তথ্য জানিয়েছেন।

লিলি নিকোলস টুইটারে জানান, ঢাকার কানাডা মিশনে যোগ দিতে পেরে আমি খুশি। বাংলাদেশে আসার পর তাকে সুস্বাদু মিষ্টি দিয়ে স্বাগত জানানো হয়েছে বলেও লিখেছেন তিনি।

ঢাকায় আসার আগে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। এর আগে পানামায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

ঢাকায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন বেনোয়া প্রিফন্টেইন। লিলি নিকোলস তার পদে স্থলাভিষিক্ত হলেন। আর বেনোয়া প্রিফন্টেইন ভারতের বেঙ্গালুরুর কানাডার মিশনে কনসাল জেনারেল হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি মোট ১৭ জন কূটনীতিকের নতুন দায়িত্ব ঘোষণা করেন। এর মধ্যে বাংলাদেশের জন্য নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন লিলি নিকলস।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ