26 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে একদিনে ৯৩০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে একদিনে ৯৩০ জন করোনায় আক্রান্ত


বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন  আক্রান্তদের মধ্যে ৭৫৭ জন মহানগরীতে ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৩৪২ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৫৩টি ।

জানা গেছে, চট্টগ্রামে প্রতিদিনই করোনা আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন, শপিংমল, পর্যটন স্পটসহ কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের