32 C
আবহাওয়া
৩:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিমানে বাইডেনের শপথ দেখলেন ট্রাম্প

বিমানে বাইডেনের শপথ দেখলেন ট্রাম্প

ট্রাম্প

ভোটে হারার পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন জো বাইডেনের শপথে যোগ দেবেন না তিনি। কথা রেখে সেখানে উপস্থিত না হলেও বিমানে বসে অনলাইনে অনুষ্ঠান দেখেছেন ট্রাম্প। হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডা যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান দেখেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই ফ্লাইটের এক যাত্রী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প ইতিমধ্যেই ফ্লোরিডা পৌঁছেছেন। স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শেষবারের মতো নামিয়ে দেয় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান। ঠিক ওই সময়ই বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাপিটল ভবনে পৌঁছান ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, কুশনারের প্রেমিকা কিম্বার্লি গিলফয়েল, ট্রাম্পকন্যা টিফানি ও তার বাগদত্তা, ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পও। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প পরিবার আপাতত কিছুদিন ফ্লোরিডার বিলাসবহুল মার-এ-ল্যাগো রিসোর্টে থাকবেন।

বিএনএ/আরিফ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত