32 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের সমাবেশ প্রত্যাহার

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের সমাবেশ প্রত্যাহার

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের সমাবেশ প্রত্যাহার

বিএনএ, বিশ্বডেস্ক : নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। ওয়াশিংটনে  নিরাপত্তার চাদরে ঢাকা। এরমাঝেই রাজধানী ওয়াশিংটন ডিসিতে বুধবার উৎসব করছে ডেমোক্র্যাটরা তবে প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক সমর্থক শহরটিকে এড়িয়ে চলছে।

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে প্রতিবাদের ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে পাবলিক এডভোকেট নামের একটি গ্রুপ।

ট্রাম্প-পন্থী অন্যান্য গ্রুপের নেতারা বলছেন যে তারাও শহরে যাচ্ছেন না। তাদের একজন বলেছেন, “কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০,০০০ ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।”

তবে নিরাপত্তার জন্য সেখানে ২৫,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

সহিংসতা ঠেকানোর চেষ্টায় শহরটি এক ধরনের লক-ডাউনে রয়েছে। এর ফলে জো বাইডেনের বহু সমর্থক সেখানে যাবেন না। তবে সন্দেহ নেই যে এর মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত