27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর খোলা ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর খোলা ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার

মরদেহ

বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তর মুগদা এলাকায় একটি খোলা ম্যানহোল থেকে মফিজুর রহমান মানিক (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, ‘মানিক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানতে পারি। এছাড়া কানেও তিনি কম শোনেন ও চোখেও কম দেখেন। তিনি উত্তর মুগদায় পরিবারের সঙ্গে থাকতেন। সোমবার রাতে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি।’

তারিকুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে উত্তর মুগদার ঝিলপাড়ের পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মানিক ম্যানহোলে পড়ে মারা গেছেন নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ