23 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » থাই যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ৩১ নাবিক

থাই যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ৩১ নাবিক


বিএনএ, বিশ্বডেস্ক : উপসাগরীয় ঝড়ের কবলে পড়ে শতাধিক ক্রু সম্মলিত থাইল্যান্ডের একটি যুদ্ধ জাহাজ ডুবে গেছে। ঘটনায় ৩১ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে থাই নৌবাহিনী।  রোববার রাতে ঝড়ের সময় থাইল্যান্ড নৌবাহিনীর জাহাজ এইচটিএমএস সুকোথাইয়ের বৈদ্যুতিক সংযোগের নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ে। তারপরই জাহাজটি ডুবে যায়। খবর বিবিসি।

সোমবার (১৯ ডিসেম্বর) থাই কর্তৃপক্ষ জানায় তারা এখন পর্যন্ত বিক্ষুব্ধ সাগর থেকে ৭৫ জন নাবিককে উদ্ধার করেছে, কিন্তু এখনও ৩১ জন নিখোঁজ।

“প্রায় ১২ ঘণ্টা কেটে গেছে, কিন্তু আমরা এখনও তাদের খুঁজবো, “ থাই নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন।

উদ্ধার-কর্মীরা সারারাত ধরে নিখোঁজ নাবিক এবং নৌ সেনাদের খোঁজ করেছে। বিমান বাহিনীর সাহায্য নিয়ে সোমবারও এই উদ্ধারকাজ চলছে।

থাই নৌবাহিনী জানিয়েছে কেন জাহাজটি ডুবলো তা তদন্ত করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন ঝড়ের সময় জাহাজের খোলের ভেতর প্রচুর পানি ঢুকে বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার কারণে সেটি ডুবে যায়।  বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে নাবিকরা বহু চেষ্টা করেও সেটিকে ভাসিয়ে রাখতে পারেনি। রোববার রাত সাড়ে এগারোটার দিকে জাহাজটি ডুবে যায়।

ঝড়ের সময় ঐ যুদ্ধ জাহাজটি সাগরে টহল দিচ্ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার