29 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তান সংকট: ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলন শুরু

আফগানিস্তান সংকট: ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলন শুরু

OIC summit in Islamabad

আফগানিস্তান সংকট নিয়ে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলন রোববার(১৯ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট ভবনে শুরু হয়েছে।

বাংলাদেশসহ ৫৭টি ইসলামিক দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিচ্ছেন। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করার মাধ্যমে সম্মেলনের শুরুতে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী  শাহ মাহমুদ কোরেশি প্রথম বক্তব্য রাখেন। এরপর সৌদি পররাষ্ট্রমন্ত্রী  প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ তার বক্তব্যে আফগানিস্তানের আর্থিক ও মানবিক সংকট আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অস্থিরতা সৃষ্ঠি করবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য দ্রুত মানবিক সহায়তা প্রয়োজন।

২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী,১০টি দেশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী এবং সচিব পর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

খবর ডন অনলাইন।

সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মূলবক্তব্য পেশ করার কথা রয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট