26 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বাকপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণ মামলার আসামী মহিউদ্দিন সাকিব (২৪) মালেশিয়া পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার মহিউদ্দিন সাকিব উপজেলার পশ্চিম শাকপুরা মনার বাপের টেক তুফান আলী মুন্সী বাড়ির আব্দুল মোনাফের ছেলে।

গত ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে ঘরে একা পেয়ে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করেছিলো মহিউদ্দিন সাকিব (২৪)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গত ১৮ নভেম্বর সকাল ৭টার দিকে আসামী মহিউদ্দিন গ্রেপ্তার এড়াতে মালেশিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। এসময় ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। এরপর খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।

এ ঘটনায় ৫ম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটির মা বাদী হয়ে গত ১৭ আগস্ট তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও মহিউদ্দিন সাকিব আত্মগোপনে চলে যায়। সম্প্রতি সে বিদেশ পালিয়ে যেতে পারে মর্মে তথ্য পাওয়ায় ইমিগ্রেশনকে চিঠি দিয়ে জানানো হয়েছিলো।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের