29 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু ২২ নভেম্বর

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু ২২ নভেম্বর

bangladesh vs west indies series 2024

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। উভয় দল ২টি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

বাংলাদেশ দলের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। দল ঘোষণার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিক। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। এরপর আফগান সিরিজে শেষ দুই ওয়ানডেতে খেলতে পারেননি।

শান্তকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন শান্ত।

সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। ঐ ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন শান্ত। তার জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

২০২২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টি ২-০ ব্যবধানে হেরেছিলো টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।

এবারের সফরে ২২ নভেম্বর থেকে প্রথম ও ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

৮ ডিসেম্বর থেকে ওয়ানডে ও ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বিএনএ, এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট