23 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে স্টিলমিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

রাজধানীতে স্টিলমিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ


বিএনএ, ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি স্টিলমিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । পরে দগ্ধ অবস্থায় তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।দগ্ধরা হলেন, মাজহারুল ইসলাম (৩৭), মোহাম্মদ রবিউল (২৭) মোহাম্মদ আজাহার (৩৪) ও শাহ আলম (৩৫)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামপুরে’কদমতলী থেকে দগ্ধ অবস্থায় চার শ্রমিক আমাদের হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মাজহারুল ইসলাম ১ শতাংশ ফেইস বার্ন, আজাহারে ৮ শতাংশ ফেইস বার্ন, রবিউল ২৬ শতাংশ ফেইস বার্ন ও শাহ আলম সাসপেকটেড ইনহেলিশন ইনজুরি হয়েছেন।বর্তমানে জরুরি বিভাগে তাদের চারজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, দগ্ধরা ওই মিলে লোহা গলানো সময় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা