25 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কমনওয়েলথ-ইসির বৈঠক আজ

কমনওয়েলথ-ইসির বৈঠক আজ

নির্বাচনের প্রজ্ঞাপন জারি করল ইসি

বিএনএ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করতে আজ রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে আসছে কমনওয়েলথ।

জানা গেছে, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন মিশনের চার সদস্যের প্রতিনিধিদল ইসির সঙ্গে সভা করবে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে বৈঠটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

এর আগেও বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ভোট পর্যবেক্ষণ নিয়ে বৈঠক করেছে ইসি। ইতোমধ্যে ইউরোপীয়, যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের জন্য দূতাবাসগুলোর মাধ্যমে ২১ নভেম্বরের মধ্যে আবেদনও আহ্বান করেছে ইসি।

সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন