31 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নোরা নৃত্য দেখতে না পেয়ে হতাশ দর্শকরা

নোরা নৃত্য দেখতে না পেয়ে হতাশ দর্শকরা

নোরা নৃত্য দেখতে না পেয়ে হতাশ দর্শকরা

বিএনএ ডেস্ক: নৃত্যশিল্পী হিসেবেই পরিচিতি নোরা ফাতেহি, নোরার নাচ দেখার জন্যই টিকেট কিনেছিলেন দর্শকদের অনেকে। কিন্তু নোরা নৃত্য দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। আয়োজকদের বিরুদ্ধে তুলছেন প্রতারণার অভিযোগ।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছান নোরা ফাতেহি। লা’মেরিডিয়ান হোটেলে ওমেন্স লিডারশিপ কর্পোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হাজির হন রাতে। মঞ্চে গিয়ে দর্শকের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন, সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পুরস্কারের আনুষ্ঠানিকতা সেরে বিদায় নেন।

এই অনুষ্ঠানের জন্য তিন ধরনের টিকিটমূল্য ধার্য করেছিলো আয়োজকরা। এর মধ্যে ভিআইপি ১০ হাজার টাকা, গোল্ড ৫ হাজার ও সিলভার ৩ হাজার টাকা এত টাকার টিকেট কেটে নোরার দুই মিনিটের বক্তব্য শুনিয়ে বিদায় দেয়াকে ‘প্রতারণা’ হিসেবে দেখছেন দর্শকরা।

অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় দর্শকরা বলেন, নোরা জাস্ট এলেন, টিকটকের মতো ১৫ সেকেন্ড নাচলেন। দু-চারটা কথা বলে পুরস্কার দিয়ে চলে গেলেন। নোরার ভক্তরা বলেন, তিনি মাত্র দুই মিনিটের জন্য আসলেন। আমরা আর কিছুই দেখতে পাইনি। নোরা না নেচে নেমে যাওয়ায় তারা মনঃক্ষুণ্ন হন।

ওমেন্স লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া বলেন, নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় কিছু বলার ছিল না।

তবে অনুষ্ঠানে বলিউড অভিনেত্রীর মঞ্চে আসার আগে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও ফ্যাশন শো।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন নারীকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে। নোরা ফাতেহি অনুষ্ঠানের মূল আকর্ষণ হলেও মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরাই। তাদের মধ্যে ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীও।

শনিবার সকালে ঢাকা ত্যাগ করে নোরা ফাতেহি। রোববার কাতারে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তার পারফর্ম করার কথা রয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী